জার্মানির "ফ্রেডরিশ উইলহেম বেসেল রিসার্চ অ্যাওয়ার্ড" পেতে চলেছেন করিমপুরের স্বাধীন মন্ডল - The News Lion

জার্মানির "ফ্রেডরিশ উইলহেম বেসেল রিসার্চ অ্যাওয়ার্ড" পেতে চলেছেন করিমপুরের স্বাধীন মন্ডল




দি নিউজ লায়ন ;  এবার নদিয়া জেলার করিমপুর থেকে জার্মানির ফ্রেডরিশ উইলহেম বেসেল রিসার্চ আওয়ার্ড পুরস্কার পাচ্ছেন স্বাধীন মন্ডল। যদিও বিজ্ঞান সাধনার গবেষণা মূলক কার্যাবলীর জন্যে দুই বছর আগে " শান্তি স্বরূপ ভাট নগর " পুরস্কারে তাকে সন্মানিত করা হয়। প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল , ঔষধ ও কলাক্ষেত্রে গবেষণা মূলক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য তাকে এই বিশেষ পুরস্কারে সন্মানিত করা হচ্ছে বলেই বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে।


 তবে উক্ত বিষয়ে গবেষণা করার জন্য এবং পুরস্কার প্রাপক হিসাবে বিশ্বের  মোট ২০ জনের তালিকায় নাম রয়েছে যার মধ্যে নদিয়ার করিমপুর অঞ্চলের স্বাধীন মণ্ডলও। তবে বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিসার্চ সেন্টারে কর্মরত। তার পারিবারিক সূত্রে জানা যাচ্ছে ১৯৮৮  সালে তিনি মাধ্যমিক এবং  ১৯৯০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় থেকে। 


উচ্চ শিক্ষা লাভের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন এবং বি এস সি পরীক্ষায় তৃতীয় এবং ১৯৯৫  সালে এম এস সি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। আবার এরপরই  ১৯৯৬ থেকে  ২০০২ সাল পর্যন্ত বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট এ হবে গবেষণা মূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন।  


তবে তার এই উক্ত কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তার বাড়িতে গিয়ে তাকে পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। তবে স্বাধীন মন্ডল আগামী বছর জুন মাস নাগাদ এই সন্মান সরকারি পাবেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.